সৌদি আরব

সৌদি আরবে বাংলাদেশিদের আইন নিজের হাতে না নেয়ার আহ্বান দূতাবাসের

রিয়াদ, ৭ জুলাই – সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তা তাৎক্ষণিকভাবে সৌদি আরবের স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে ব্যক্তিগতভাবে আটক করা বা নির্যাতন করা সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে বিরত থেকে প্রবাসীদের স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। রিয়াদ দূতাবাসের পক্ষ থেকে সব প্রবাসীকে স্থানীয় শাসনব্যবস্থা ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language