জাতীয়

সাইবার সুরক্ষা আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠিত

ঢাকা, ২ জুলাই – সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা এবং চূড়ান্তকরণের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন,

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,
  • পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান,
  • তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং
  • আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গঠিত এই কমিটি প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়াটি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে।

এরপর আইনটি চূড়ান্ত করতে প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশমালা সরকারের কাছে পেশ করবে। ডিজিটাল জগতের নিরাপত্তা এবং আইনি কাঠামো সুসংহত করার উদ্দেশ্যেই এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language