ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি: পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

রোম, ২০ জুন – ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
তাজানি ট্রাম্পের বক্তব্যকে আপত্তিকর বলে বর্ণনা করেছেন। অন্যদিকে মেলোনি জানিয়েছেন যে ট্রাম্পের অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যে জি সেভেন সম্মেলনে মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য বিশেষ অনুরোধ করেছিলেন এবং তিনি তার প্রতি করুণা বোধ করে সেই অনুরোধ রেখেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় মেলোনি এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য যে আগামী সপ্তাহে মায়ামিতে অনুষ্ঠিতব্য ইতালি ও যুক্তরাষ্ট্র ব্যবসা এবং বিনিয়োগ ফোরামে তাজানির যোগ দেওয়ার কথা ছিল। ট্রাম্প ও মেলোনির মধ্যে এমন দ্বন্দ্ব নতুন কিছু নয়।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা গেছে। যদিও মেলোনিকে পশ্চিমা মিত্রদের মধ্যে অন্যতম ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় তবে সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।
এস এম/ ২০ জুন ২০২৬









