ইয়ামালকে না পাওয়ায় আক্ষেপ মরক্কো ফুটবল ফেডারেশন সভাপতির

রাবাত, ১৫ জুন – স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে মরক্কোর জার্সিতে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফোউজি লেকা। তার মতে সুযোগ পেলে ফাইনালে ইয়ামালের মুখোমুখি হয়ে তিনি প্রমাণ করতে চান যে এই তরুণ ফুটবলারের মরক্কোর হয়েই খেলা উচিত ছিল।
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত ইয়ামালের সামনে স্পেন ছাড়াও মরক্কোর হয়ে খেলার সুযোগ ছিল। তার বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক হওয়ায় দ্বৈত পরিচয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি স্পেনের জার্সিই বেছে নেন।
মরক্কো ফুটবল ফেডারেশন ইয়ামালকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েছিল তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফোউজি লেকা বলেন যে তিনি আশা করেন তারা ফাইনালে মুখোমুখি হবেন যাতে সবাই বুঝতে পারে ইয়ামালের কোন দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
তিনি আরও উল্লেখ করেন যে মরক্কো এখন আফ্রিকান ফুটবল ও বিশ্বমঞ্চে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের ফুটবল উন্নয়ন প্রকল্প অনেক তরুণ খেলোয়াড়কে আকৃষ্ট করছে।
এস এম/ ১৫ জুন ২০২৬









