জাতীয়

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

ঢাকা, ১২ জুন – আজ ১২ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশুশ্রমকে লাল কার্ড শিশুদের জন্য ন্যায্যতা এবং প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এদের মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বছরের জন্য বিশেষ প্রতিপাদ্য নির্ধারণ করেছে শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি। শিশু অধিকার সুরক্ষা এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণে দিবসটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এস এম/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language