মধ্যপ্রাচ্য

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আকাশসীমা বন্ধ

তেল আবিব, ৮ জুন – ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার প্রেক্ষিতে সোমবার ইসরায়েল তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজার পর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার সাথে সাথেই ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। সম্প্রতি লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর ফলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় ইসরায়েল ইরানের তেহরান, ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language