শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

ঢাকা, ৮ জুন – এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। সোমবার সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,

পরীক্ষা শেষে ফলাফল প্রস্তুতির কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে শিক্ষার্থীদের হাতে ফলাফল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও উল্লেখ করেন যে,

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ফলে শিক্ষা খাতে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং পরীক্ষার ফল প্রকাশ প্রক্রিয়া আরও আধুনিক করা হয়েছে।

শিক্ষার্থীরা নির্ধারিত তারিখ থেকে অনলাইন ও মোবাইল বার্তার মাধ্যমে দ্রুত তাদের ফলাফল জানতে পারবেন।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language