জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম নিয়ে মার্কিন দূতাবাসের ব্যাখ্যা

ঢাকা, ৮ জুন – ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

দূতাবাস জানিয়েছে ভিসা ইন্টারভিউয়ের পর কোনো আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে সরাসরি লিঙ্কের মাধ্যমে অর্থ পরিশোধের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এই বন্ডের অর্থ পরিশোধের জন্য আবেদনকারীকে ৩০ দিন সময় দেওয়া হবে।

বন্ড পরিশোধের পর আবেদনকারীকে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য ভিসা প্রদান করা হবে। এক্ষেত্রে ভিসা গ্রহীতাকে অবশ্যই নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

ভিসার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসতে হবে।

দেশে ফেরার পর ভিসার সকল শর্ত সঠিকভাবে পূরণ হলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। অন্যথায় বন্ডের অর্থ বাজেয়াপ্ত হতে পারে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language