ক্রিকেট

বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন তামিম ইকবাল

ঢাকা, ৭ জুন – অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল।

আজ মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে উপস্থিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক এই তারকা ক্রিকেটার।

সভাপতি নির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তামিম ইকবাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। এছাড়া বোর্ডের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচন করে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

উল্লেখ্য যে ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language