জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

ঢাকা, ৭ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার দুপুর ৩টায় শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল। সেই অধিবেশনে ২৫টি কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

বর্তমান সরকারের মেয়াদে এই বাজেট অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language