চট্টগ্রাম

হালিশহরে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে অন্তত ১২টি ঘর

চট্টগ্রাম, ২ জুন – চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে লাগা এই আগুনে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,

সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেনে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত লাকড়ির চুলা থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১০টার দিকে আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ৪টি ইউনিট পৌঁছায়।

প্রায় আধঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান, আগুনে ১২ থেকে ১৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আগুনে বসতবাড়িগুলোর অধিকাংশ আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language