জাতীয়

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ঢাকা, ১ জুন – হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক এই সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথিতযশা এই পরিবহন ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম।

এক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেন।

এনএন/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language