জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ জামায়াতের

ঢাকা, ২২ মে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা মূলত রাসুল (সা.) এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করার শামিল।

শুক্রবার এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে,

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং শরিয়াবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার করেন।

অথচ বাস্তবে ইসলামী শরীয়া আইনকে মধ্যযুগীয় হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব ও রাজনৈতিক দ্বিচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে। নাগরিক সমাজের অনেকেই এই বক্তব্যকে ইসলামী আইনের প্রতি অবমাননা বলে মনে করেন উল্লেখ করে অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language