পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত দুই পাইলট

ইসলামাবাদ, ২১ মে – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা সূত্র জানায়, পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
তবে বিমানটি ভূমিতে আছড়ে পড়ার আগেই দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক ধারণায় বলা হচ্ছে,
ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,
বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে ধোঁয়া বের হতে শুরু করে এবং পাইলটরা প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটদের সহায়তা প্রদান করে।
এস এম/ ২১ মে ২০২৬









