জাতীয়

বাংলাদেশে হামের টিকার তীব্র সংকট ও ইউনিসেফের সতর্কবার্তা

ঢাকা, ২০ মে – বাংলাদেশে গত বছর হামের রুটিন টিকার দীর্ঘমেয়াদি সংকট ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য এই সংকট মোকাবিলায় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। এছাড়া সরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত দশটি পৃথক সভায় একই আশঙ্কার কথা জানানো হয়।

টিকার অপর্যাপ্ত সরবরাহের কারণেই শেষ পর্যন্ত দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে। বুধবার বিকালে রাজধানীর ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী,

বাংলাদেশ চাহিদার তুলনায় অনেক কম টিকা পেয়েছে। যেখানে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়, সেখানে সরবরাহের অভাবে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়,

রুটিন টিকাদান কর্মসূচিতে এই দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। এটি দেশে হাম সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বড় আকারের প্রাদুর্ভাবের সৃষ্টি করে।

সংস্থাটি আরও স্পষ্ট করেছে যে,

এই সংকটের পেছনে তহবিলের কোনো অভাব ছিল না, বরং ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাই প্রধান কারণ হিসেবে কাজ করেছে। তবে বর্তমানে মে মাস থেকে পুনরায় টিকা আসতে শুরু করেছে এবং পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

বর্তমানে সরকার ও উন্নয়ন সহযোগীরা টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে এবং উচ্চ ঝুঁকিতে থাকা শিশুদের কাছে পৌঁছাতে সমন্বিতভাবে কাজ করছে।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language