ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন, সভাপতি দুধ মিয়া ও সম্পাদক রিপন

ব্রাহ্মণবাড়িয়া, ২০ মে – ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘ প্রতীক্ষার পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অধীনে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সরকারি এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুধ মিয়া মাস্টার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম মোশাররফ হোসেন রিপন।

আগামী তিন বছর মেয়াদে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি উপজেলার দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে মো. মোবারক হোসেন নাছিম ও লক্ষ্মী রানি মাস্টার।

সদস্য হিসেবে রয়েছেন,

  • ড. অহিদুজ্জামান,
  • আব্দুল মতিন মাস্টার,
  • শাহাজাহান মাস্টার,
  • সাবেক প্রধান শিক্ষক ফেরদৌসী লাকী এবং
  • নারী উদ্যোক্তা মুন্নি বেগম।

এক প্রতিক্রিয়ায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,

তারা শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করবেন। তারা আরও বলেন যে, তারা কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি রুখতে চান এবং কেবল নামমাত্র কমিটি হিসেবে থাকতে চান না। উপজেলা পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিরোধে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language