মুশফিকের হাফ সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

সিলেট, ১৮ মে – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিড পাওয়ার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী,
টাইগাররা ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে। এর ফলে ম্যাচে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৮৫ রান। মাঠে অনবদ্য এক হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫২ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ১০৭ বলের এই ইনিংসে তিনি তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
উইকেটে তার সাথে অপরাজিত আছেন ১ রান করা মেহেদী হাসান মিরাজ। এর আগে দ্বিতীয় দিন শেষেও সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। গত রবিবার দিনের খেলা শেষ হওয়ার আগে ২৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে স্বাগতিক দল।
বল হাতে পাকিস্তানের পক্ষে সফল ছিলেন খুররম শাহজাদ। তিনি ১৭ ওভারে ৮১ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং হাসান আলী ২টি উইকেট শিকার করেন। স্পিনার সাজিদ খান পান ১টি উইকেট।
এস এম/ ১৮ মে ২০২৬









