দক্ষিণ এশিয়া
জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

দিল্লি, ০৪ অক্টোবর-দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তাকে শুভকামনা তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে স্বাগত জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তাকে শুভকামনা জানান জয়শঙ্কর।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







