জাতীয়

জাল নথিপত্র জমা দিলে শেনজেন ভিসা প্রত্যাখ্যান করা হবে

ঢাকা, ১৮ মে – শেনজেনভুক্ত দেশগুলোতে ভিসার আবেদনের ক্ষেত্রে জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হবে। সোমবার ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস এক যৌথ সতর্ক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয় যে,

আবেদনকারীদের শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নিলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভিসা পাওয়ার প্রক্রিয়া বাতিল করা হবে।

মূলত ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রোধে এই কঠোর অবস্থান নিয়েছে দূতাবাসগুলো।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language