জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা, ১৪ মে – দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,

  • গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।
  • গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।
  • এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৫৫ জন।
  • ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ৭ হাজার ৩০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,

  • গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন।
  • একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।
  • গত চব্বিশ ঘণ্টায় হামের সন্দেহে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
  • সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে ৩৬৯ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় তদারকি অব্যাহত রয়েছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button