জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দিতে চীনের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৪ মে – বাংলাদেশের পাট শিল্পের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহায়তা এবং দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন যে চীন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার অনুরোধ করেন যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। তিনি জানান যে চীনের সরকার বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নিবিড়ভাবে কাজ করছে। গ্রিন টেক্সটাইল খাতের প্রযুক্তিগত উন্নয়নে চীন সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language