ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরার পথে বাবর আজম

ঢাকা, ১১ মে – বাম হাঁটুর ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ইনজুরির কারণে প্রথম টেস্টে দলের বাইরে থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। মিরপুরে প্রথম টেস্ট শুরুর ঠিক আগে হাঁটুর ব্যথায় ছিটকে গিয়েছিলেন তিনি।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে ৫৮৮ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাংলাদেশে এসেছিলেন বাবর। সম্প্রতি ব্যাটিং কোচ আসাদ শফিকের তত্ত্বাবধানে লম্বা সময় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনারদের পর্যবেক্ষণে থাকা বাবরের চলাফেরায় কোনো অস্বস্তি দেখা যায়নি।

উইকেটের মাঝে রানিং ড্রিলও বেশ স্বাচ্ছন্দ্যে করেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রথম টেস্টে তাকে সতর্কতামূলক বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও বাবর নিজে একাদশে থাকতে চেয়েছিলেন, তবে দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা ভেবে টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার ফেরার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language