জাতীয়

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম

চট্টগ্রাম, ১১ মে – মধ্যরাতে হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। এই কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম ও এর আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৫৯ কিলোমিটার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ০।

চট্টগ্রাম থেকে মিয়ানমারের এই শহরটির দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান জানান, ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল মিয়ানমারে। চট্টগ্রামে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার বিকেলে রংপুর ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া।

এনএন/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language