মধ্যপ্রাচ্য
তেহরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

তেহরান, ৬ মে – ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
মঙ্গলবার আরঘাভান শপিং সেন্টারে এই আগুনের সূত্রপাত হয়।
ইরানের বিচার বিভাগীয় পত্রিকা মিজানের দেওয়া তথ্য অনুযায়ী ভবনটিতে দাহ্য ক্ল্যাডিং ব্যবহারের কারণে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুরো ভবনটি আগুনে পুড়তে দেখা গেছে।
এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে যে এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ভবনটির নির্মাতাকেও কঠোর তদন্তের আওতায় আনা হবে বলে জানা গেছে।
এনএন/ ৬ মে ২০২৬









