মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি বাহিনীর সাদা ফসফরাস হামলা, মানবাধিকার সংস্থার নিন্দা

বৈরুত, ১ মে – দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনী নিষিদ্ধ রাসায়নিক সাদা ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন ভিডিও ফুটেজ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই হামলার তথ্য উঠে এসেছে।

সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে আসামাত্র স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে এবং অত্যন্ত দ্রুত তীব্র আগুনের সৃষ্টি করে।

নেতৃস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বেআইনি বলে তীব্র নিন্দা জানিয়েছে। এই রাসায়নিকের ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এর আগেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এমন বিতর্কিত রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language