জাতীয়

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস ও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ঢাকা, ২৯ এপ্রিল – রাজধানী ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার সকালে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ২৫ মিনিটে সূর্যোদয় হবে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language