পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২

পঞ্চগড়, ২৬ এপ্রিল – পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে সারওয়ারদ্দী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহত মোস্তফা ও জাহেরুল ইসলাম বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে পাতা সংগ্রহের কাজ করছিলেন একদল শ্রমিক। ওই সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই সারওয়ারদ্দী মারা যান। আহত বাকি দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বজ্রপাতে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language