মধ্যপ্রাচ্য
হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল ব্রিটেন ও ফ্রান্স

তেহরান, ১৭ এপ্রিল – বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
শুক্রবার ১৭ এপ্রিল প্রায় ৪০টি দেশের শীর্ষ নেতাদের নিয়ে একটি ভার্চ্যুয়াল বৈঠকের ডাক দিয়েছে দেশ দুটি।
উল্লেখ্য যে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান এই নৌপথটি অন্য দেশের জাহাজের জন্য বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর কঠোর অবরোধ আরোপ করে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে বৈঠকে ইরানের যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তাব দেওয়া হবে।
বিশ্বনেতারা এই সংকটের একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবেন বলে আশা করা হচ্ছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









