বনানীর ১১ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঢাকা, ১৫ এপ্রিল – রাজধানীর ব্যস্ততম এলাকা বনানীর একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ওপরের তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে এবং সেখান থেকেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটির ওপরের তলায় আগুন লাগার সংবাদ পান তারা। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্রিয় রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









