জাতীয়

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ঢাকা, ১৯ আগস্ট – বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। ১৯৮০ সালের ১৯ আগস্ট বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মঙ্গল কামনায় দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন রয়েছে।

একই সাথে আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখাগুলোতে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। আগামীকাল ২০ আগস্ট বৃহস্পতিবার থানা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত এসব কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language