জাতীয়

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আ*গুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ঢাকা, ৮ এপ্রিল – রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, হাসপাতালের ছয় এবং সাততলায় প্রচুর ধোঁয়া দেখা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের দুটি ইউনিট সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button