জাতীয়

বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক আখ্যা দেওয়ায় আমির হামজার বিরুদ্ধে সমন জারি

কুষ্টিয়া, ২ এপ্রিল – কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এই সমন জারি করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন।

পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার জানান, মন্ত্রীকে নাস্তিক আখ্যা দেওয়ায় সকালে এই মামলা দায়ের করা হয় এবং আদালত এর পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। তিনি নিজেই এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত রয়েছেন।

এর আগে গত ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করেছিলেন যা বর্তমানে আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language