দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ১৯ মার্চ – আজ দুপুরের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গুমোট আবহাওয়া কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কখনো অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এ সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









