জাতীয়

ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ১৮ মার্চ – কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৮ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, গত কয়েকদিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলোচনা করার সুযোগ পেয়েছেন। সবার কাছ থেকেই তিনি সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

তিনি আরও লিখেছেন, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করছেন এবং সামনে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও জানান, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার এগিয়ে চলার শক্তি।

সবশেষে তিনি লিখেছেন, গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তার এই আত্মিক পথচলার একটি নীরব শুরু হয়েছে। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন—এই দোয়াও করেন তিনি।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language