মধ্যপ্রাচ্য

আমিরাত ও কাতারের নির্দিষ্ট স্থান থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ ইরানের

দোহা, ১৬ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কাতারের রাজধানী দোহার কিছু নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওইসব এলাকায় মার্কিন সেনারা অবস্থান করছে। মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য হামলায় যেন সাধারণ মানুষের প্রাণহানি না ঘটে, সেজন্য এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে মার্কিন সেনাদের গোপন অবস্থান হিসেবে চিহ্নিত করেছে ইরান। অন্যদিকে, কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটি ও এর আশপাশের এলাকা থেকেও সাধারণ নাগরিকদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্ববর্তী সতর্কতা সত্ত্বেও এসব দেশের শাসকরা মার্কিন বাহিনীকে আশ্রয় প্রদান করেছে। এমনকি এসব স্থান ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটি।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language