মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কাতার ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

দোহা, ১৬ মার্চ – কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সাউদের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয় দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা বিশদ আলোচনা করেন। কাতার এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের ওপর ইরানের অন্যায্য হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এই ফোনালাপে। উভয় নেতাই আঞ্চলিক শান্তি রক্ষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language