জাতীয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ মার্চ – দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে তিনি এই কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন।

জানা যায় ১৬ মার্চ সকাল ৮টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার গুলশানে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে বের হন। এরপর সকাল ৯টা ৬ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এই সরকারি সফর ও কর্মসূচির সকল আনুষ্ঠানিকতা শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার পুনরায় ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language