এশিয়া
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭, আহত প্রায় ৮০০

বৈরুত, ৭ মার্চ – লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহতের সংখ্যা বেড়ে ৭৯৮ জন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর এসব হতাহতের ঘটনা ঘটে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল নিহতের সংখ্যা ১২৩, যা পরবর্তী সময়ে উদ্ধার অভিযানের পর আরও বৃদ্ধি পায়। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৭ মার্চ ২০২৬









