ইউরোপ

ইরান যুদ্ধ নিয়ে যা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মস্কো, ৭ মার্চ – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি উভয়পক্ষকে আহ্বান জানিয়েছেন দ্রুত সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসার জন্য।

বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় ফোনালাপে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় শোক জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি অবহিত করেন।

ফোনালাপের কিছু সময় পর ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বলপ্রয়োগ ত্যাগ করে কূটনীতি ও রাজনীতির পথে ফিরে আসার ওপর রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত হচ্ছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়া ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন পুতিন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে, যা ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। পরের দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে, একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালায়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যেখানে রাশিয়া গোয়েন্দা সহায়তা দিচ্ছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language