জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটের জেরে ৫ দিনে ঢাকা থেকে ১৭৬ ফ্লাইট বাতিল

ঢাকা, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর।

বুধবার ২৮টিসহ গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্র জানিয়েছে যে যুদ্ধাবস্থার কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি, ইউএস-বাংলার ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট। সব মিলিয়ে এদিন মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা ও কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language