জাতীয়

আজ থেকেই অফিস-আদালতে নতুন সময়সূচি শুরু

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় মাথায় রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজানে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা দেওয়া সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ অনুযায়ী আলাদা অফিস সময় ঠিক করে তা অনুসরণ করবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময় অনুযায়ী রমজানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে দেশের সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন চালু রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময় অনুযায়ী রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এখানেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া রমজানে রোববার থেকে বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুই ক্ষেত্রেই দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language