জাতীয়

ত্রয়োদশ নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ভোট চুরি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত পদ্ধতিতে পরিচালিত হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণ ১১ দলীয় জোটের ওপর আস্থা রাখলেও অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট চুরির ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশি এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে কে কতটি আসন পাবে তা আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছিল। এই প্রহসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান গড়ে তোলা হবে। এছাড়া দুর্নীতি রোধে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি। আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করা সিন্ডিকেটের বিরুদ্ধে তার দল কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language