জাতীয়

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৩১ জন, নেই মৃত্যু

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে সারাদেশে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন এবং চট্টগ্রাম বিভাগে নয়জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, খুলনা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ২২৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বছরের এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৯ জন। আক্রান্তদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ এবং ৩৬ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language