জাতীয়

রাজধানীতে আজকের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির সময়সূচি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকায় আজ রবিবার বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিনের শুরুতেই রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কিছু বৈঠকের শিডিউল রয়েছে। সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের নিজ বাসভবনে সাক্ষাৎ করতে যাবেন।

অন্যদিকে সকাল ১১টায় ১১ দলীয় ঐক্য জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যাবেন। এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরবে একাধিক সংগঠন।

দুপুর ১২টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনকালীন মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করবে। একই হলে বিকাল ৩টায় বাংলাদেশ নৃত্য শিল্পী সমাজ তাদের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language