জাতীয়

বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করায় বাংলাদেশের জনগণকে শুভকামনা। নির্বাচনে বিএনপিকে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বলেন, এই বিজয় তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

এ ছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নিজের আগ্রহের কথাও উল্লেখ করেন শ্রীলঙ্কার এই প্রেসিডেন্ট।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language