জাতীয়

তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র অভিনন্দন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন যে দেশটি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে। মূলত বিএনপির বিজয়ে সর্বপ্রথম অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস এদিন সকালে এক শুভেচ্ছা বার্তায় একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Back to top button
🌐 Read in Your Language