জাতীয়

গোপালগঞ্জের তিন আসনেই গণভোটে ‘না’ ভোটের জয়

গোপালগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি – গোপালগঞ্জ যাকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, সেই জেলার তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট বেশি পড়ে জয়ী হয়েছে। পাশাপাশি তিন পার্বত্য জেলাসহ আরও অন্তত ছয়টি আসনেও ‘না’ ভোটের সংখ্যাই বেশি ছিল।

গোপালগঞ্জ-৩ আসনে ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি, আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি।

গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি।

গোপালগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি, আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language