রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ১৪৬৯ মামলা, ৫৫৭ গাড়ি ডাম্পিং

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে মোট ১৪৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে অভিযানের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপির ট্রাফিক সূত্র অনুযায়ী রমনা বিভাগে মোট ১৪২টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেল। লালবাগ ট্রাফিক বিভাগে মোট ১৪৫টি মামলা হয়েছে যার মধ্যে ১টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।
মতিঝিল বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা রেকর্ড করা হয়েছে। ওয়ারী বিভাগে ৪টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে। অন্যদিকে তেজগাঁও বিভাগে ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে ২টি বাস, ১টি ট্রাক ও ৯১টি মোটরসাইকেল রয়েছে। মিরপুর বিভাগে ১টি বাস, ১১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে ১৫টি বাস, ১১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি এবং গুলশান বিভাগে মোট ১৪৬টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও অভিযান চলাকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১৪টি গাড়ি রেকারিং করা হয়েছে। ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









