জাতীয়

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৫০ কোটি ৬০ লাখ ডলার

 

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা।

এর মধ্যে কেবল বুধবারই এক দিনে প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার।

সেই হিসেবে আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থাৎ ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language