আইন-আদালত

শবে বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও ডিএমপিগ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাশবে বরাত মঙ্গলবার  কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে মঙ্গলবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এই রাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর এলাকায় উক্ত সময়ে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয় বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language